আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানি’র অন্যতম জামাতা গতকাল ইরানের কোম নগরীতে ইন্তেকাল করেছেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলহাজ্ব শেইখ মুহাম্মাদ আলী ফিরোজ বাখ্ত ছিলেন আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানি’র চতুর্থ জামাতা। তিনি গতকাল ৫২ বছর বয়সে ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, হুজ্জাতুল ইসলাম ফিরোজ বাখ্তের জানায আজ (বুধবার, ১৯শে অক্টোবর) বিকেলে ৪ টায় কোম নগরীর চাহার মারদান স্ট্রীটে অবস্থিত নাজাফি ইমামবাড়ীতে অনুষ্ঠিত হওয়ার পর তার জানাযাকে উক্ত ইমামবাড়ীতে হতে হযরত মাসুমা (সা আ.) এর রওজার দিকে নিয়ে যাওয়া হয়।
তিনি ছিলেন হাওযা ইলমিয়া নাজাফে’র অন্যতম প্রতিভাবান ও ইলমি ব্যক্তিত্ব। তিনি ইরাকের স্বৈরাচারী সাদ্দাম সরকারের সময়, স্বৈরাচারী সরকারের হাতে তার পিতার শাহাদতের পর ইরানে হিজরত করেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলহাজ্ব শেইখ মুহাম্মাদ আলী ফিরোজ বাখ্ত, নাজাফ শহরে জন্মগ্রহণ করেন এবং কুচানী বংশোদ্ভূত। তিনি ছিলেন আয়াতুল্লাহ সিস্তানি’র কার্যালয়ের ইস্তিফতা কমিটির (ফতওয়া প্রদানের জন্য গঠিত বিশেষ বিভাগ) সদস্য।
আবনা প্রতিবেদক জানিয়েছে যে, আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানী কর্তৃক তার জানাযার নামায সম্পন্ন হওয়ার পর মরহুম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম আলহাজ্ব শেইখ মুহাম্মাদ ফিরোজ বাখ্তের ওসিয়ত অনুযায়ী তার লাশকে নাজাফে আশরাফে নিয়ে যাওয়া হবে এবং তাকে সেখানেই দাফন করা হবে।#